হোম > অর্থনীতি

১৯৭২–২০২২ সাল: একনজরে বাংলাদেশের বাজেট পেশকারী অর্থমন্ত্রীরা

বাসস

২০২২–২৩ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বাজেট অধিবেশনে বাজেট বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী। এটি দেশের ৫১ তম, আওয়ামী লীগ সরকারের ২৩ তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের চতুর্থ বাজেট।

এর আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং এম সাইফুর রহমান সর্বোচ্চ ১২ বার করে সংসদে জাতীয় বাজেট পেশ করেছেন। 

অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৯৭২ থেকে ২০২১ সাল পর্যন্ত যে সকল অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন তাঁরা হলেন—

১৯৭২-৭৩,১৯৭৩-৭৪ ও ১৯৭৪-৭৫ অর্থবছরে তাজউদ্দীন আহমেদ 
১৯৭৫-৭৬ অর্থবছরে ড. আজিজুর রহমান 
১৯৭৬-১৯৭৭,১৯৭৭-৭৮ ও ১৯৭৮-৭৯ অর্থবছরে মেজর জেনারেল জিয়াউর রহমান 
১৯৭৯-৮০ অর্থবছরে ড. এম এন হুদা 
৯৮০-৮১ ও ১৯৮১-৮২ ও ১৯৯১-৯২,১৯৯২-৯৩, ১৯৯৩-৯৪,১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬,২০০২-০৩, ২০০৩-০৪,২০০৪-০৫, ২০০৫-০৬,২০০৬-০৭ অর্থবছরে এম. সাইফুর রহমান 
১৯৮৪-৮৫,১৯৮৫-৮৬, ১৯৮৬-৮৭ ও ১৯৮৭-৮৮ অর্থবছরে এম সায়েদুজ্জামান 
১৯৮৮-৮৯ ও ১৯৯০-৯১ অর্থবছরে মেজর জেনারেল এম এ মুনিম 
১৯৮৯-৯০ অর্থবছরে ড. ওয়াহিদুল হক 
 ১৯৯৬-৯৭,১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯,১৯৯৯-২০০০, ২০০০-০১ ও ২০০১-০২ অর্থবছরে শাহ্ এএমএস কিবরিয়া 
২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বাজেট পেশ করেন। 

জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন

এর পর, ২০০৯-১০ অর্থবছর থেকে শুরু করে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত একটানা ১০ বার বাজেট পেশ করেন আবুল মাল আবদুল মুহিত। এর আগে তিনি ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ দুই অর্থবছরেরও বাজেট পেশ করেছিলেন। বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরে প্রথম বাজেট পেশ করেন। এরপর তিনি ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। ২০২২–২৩ অর্থবছরের বাজেট হবে তাঁর দেওয়া চতুর্থ বাজেট। 

এই সম্পর্কিত পড়ুন:

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল