হোম > অর্থনীতি

ক্রলিং পেগের কার্যকারিতা নিয়ে সংশয়, বাংলাদেশের ঋণমান ফের কমাল ফিচ

আবারও বাংলাদেশের ক্রেডিট রেটিং (ঋণমান) কমিয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ রেটিংস। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার ফিচ বাংলাদেশের রেটিং ‘বিবি মাইনাস’ থেকে ‘বি প্লাস’–এ নামিয়ে এনেছে।

ফিচ বলেছে, বাহ্যিক বিষয়গুলো ক্রমাগত দুর্বল প্রতিফলন দেখাচ্ছে, যা সাম্প্রতিক নীতি সংস্কার সত্ত্বেও চ্যালেঞ্জিং হতে পারে। ফলে বাংলাদেশের জন্য বাহ্যিক বিষয়গুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ইস্যুয়ার ডিফল্ট রেটিংকে (আইডিআর) স্থিতিশীল থেকে নেতিবাচক করে ফিচ রেটিংস। এ সময় তা ‘বিবি মাইনাস’–এ নামিয়ে আনা হয়।

তবে সাম্প্রতিকতম অবনমনটি এমন সময়ে হলো যখন বৈদেশিক মুদ্রা বা মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল করতে ক্রলিং পেগ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

ফিচ বলেছে, ক্রলিং পেগ বৈদেশিক মুদ্রা বাজারের দীর্ঘদিনের বিকৃতিগুলো দূর করে উল্লেখযোগ্যভাবে দেশের ফরেক্স রিজার্ভ গঠনের সহায়ক হবে কিনা–তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে