হোম > অর্থনীতি

হাই-টেক পার্কে বড় কাজ পেল ভারতের লারসেন অ্যান্ড টুব্রো

ভারতীয় এক্সিম ব্যাংকের অর্থায়নে বাংলাদেশে নির্মিত হচ্ছে হাই-টেক পার্ক। আর এসব পার্ক নির্মাণের কাজ পেয়েছে ভারতীয় আরেক নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। ভারতের অর্থনীতি বিষয়ক পত্রিকা লাইভমিন্ট-এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির নথিপত্রে জানা গেছে, এলঅ্যান্ডটির নির্মাণ শাখা বাংলাদেশের হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কাছ থেকে দুই প্যাকেজে আটটি স্থানে হাই-টেক আইটি পার্ক নির্মাণের জন্য কাজ পেয়েছে। 

এই প্রকল্পটিতে ঋণ দিচ্ছে ভারতীয় এক্সিম ব্যাংক। বাংলাদেশে এই প্রথম আইটি এবং অফিস স্পেস নির্মাণের অর্ডার পেল এলঅ্যান্ডটি। 

প্রকল্পগুলোতে কাজের ধরনের মধ্যে প্রধান হলো— সাততলা বিশিষ্ট ইস্পাতের ভবন নির্মাণ ও কেনাকাটা। আটটি স্থানের প্রতিটির আয়তন হবে ১২ লাখ বর্গফুট। পুরো অবকাঠামোর যাবতীয় কাজ করবে লারসেন অ্যান্ড টুব্রো। 

প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে—রংপুর, নাটোর, জামালপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, গোপালগঞ্জ এবং বরিশাল জেলায়। 

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে