হোম > অর্থনীতি

সেরা ভ্যাটদাতার সম্মাননা পেল যেসব প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশ সেরা ভ্যাটদাতার পুরস্কার পেল নয়টি প্রতিষ্ঠান। পুরস্কার পাওয়ার তালিকায় উৎপাদন খাতে আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ব্যবসায় শ্রেণিতে আছে গাজীপুরের ওয়ালটন প্লাজা, গুলশানের ইউনিমার্ট লিমিটেড ও হ্যামকো করপোরেশন লিমিটেড। 

আর সেবা শ্রেণিতে তিন সেরা ভ্যাটদাতা হলো—বিকাশ লিমিটেড, তেজগাঁওয়ের ব্র্যাক-আড়ং ও নগদ লিমিটেড। 

আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার ও বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। 

এ সময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত ছিলেন। 

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, আড়ংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা আশরাফুল আলম, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হারুন আল রশীদ, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক সাকিবুল হক, ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান, ইউনিমার্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা জামান ও হ্যামকো করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আহমেদ তালুকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননার ক্রেস্ট গ্রহণ করেন।

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে