হোম > অর্থনীতি

দুয়ার সার্ভিসেসের কিউআইও স্থগিত

আজকের পত্রিকা ডেস্ক­

পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে কোম্পানিটির সার্বিক বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএসইসির ৯৩৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

এতে বলা হয়, কমিশন সভায় পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইওর সাবস্ক্রিপশন স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে তদন্তের জন্য বিএসইসি ও ডিএসইর কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি কোম্পানির সঙ্গে তার বিভিন্ন গ্রাহকের সেবা প্রদান-সংক্রান্ত চুক্তি, কোম্পানির আয় ও মুনাফার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ কমিশনের দৃষ্টিগোচর হয়। সে পরিপ্রেক্ষিতে কমিশন সার্বিক বিষয় খতিয়ে দেখতে এই সিদ্ধান্ত নেয়। কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

দুয়ার সার্ভিসেস পিএলসি গত বছরের ২৭ এপ্রিল কিউআইওর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলনের জন্য কমিশনে আবেদন করে। ৯ জুন অনুষ্ঠিত ৯১১তম কমিশন সভায় শর্ত সাপেক্ষে অভিপ্রায়পত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। পরে কোম্পানির শর্তসমূহ পরিপালনের শর্ত অনুযায়ী কোম্পানির কাছ থেকে দলিলাদি পাওয়ার পর কমিশন গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত ৯৩৪তম কমিশন সভায় সম্মতিপত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় কিউআইও অফারের মাধ্যমে শেয়ার বরাদ্দের জন্য ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল