হোম > অর্থনীতি

সপ্তম পর্বের কপিকলরব আয়োজন করল কপিশপ 

‘কপি রাইটিং একটি টেকসই শিল্প’ বিষয়ের ওপর বিস্তারিত আলাপের উদ্দেশ্যে সম্প্রতি কপিশপ আয়োজন করল ‘কপিকলরব’ সপ্তম পর্ব। এবারের আসরে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন মিডিয়াকমের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তৌফিক মাহমুদ। 

বনানীর বৈঠক ক্যাফেতে নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় অর্ধশত কপিরাইটার, শিল্পী, নির্মাতা, উদ্যোক্তা ও মার্কেটিং প্রফেশনালের অংশগ্রহণে কপি রাইটিং ও বিজ্ঞাপনের বিভিন্ন দিক নিয়ে এই আড্ডা চলে। 

নানাবিধ মাধ্যম ও অবারিত সুযোগের এ সময়ে একজন কপিরাইটারের শেলফ লাইফ কত দিন! এ রকম সহজ কিন্তু জটিল বিষয়ে বক্তা ও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত আলোচনা জমে ওঠে। 

কপিশপের কিউরেটর মুশফিকুর রহমান পাভেল বলেন, ‘কপিরাইটার, বিজ্ঞাপনসহ অন্যান্য সৃজনশীল পেশার দক্ষতার উন্নয়নে একটি প্রাতিষ্ঠানিক ক্ষেত্র তৈরি করাই কপিশপের মূল লক্ষ্য। “কপিকলরব” সেই বিস্তৃত পরিসরে প্রবেশের প্রথম ধাপ।’ 

সমমনা বন্ধু-সহকর্মীদের নিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে কপিকলরব অনুষ্ঠিত হবে বলে জানান মুশফিকুর রহমান পাভেল।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল