হোম > অর্থনীতি

বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ফারজানা লালারুখ। আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিএসইসি ও বিআইসিএম শাখা। উপসচিব ফরিদা ইয়াসমিন এতে সই করেছেন। 

নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ফারজানা লালারুখ আজকের পত্রিকাকে বলেন, ‘আমিও জানতে পেরেছি। খুব শিগগিরই যোগদান করব।’ 

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী চার বছরের জন্য ফারজানা লালারুখকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারিত হবে। 

আদেশটিকে জনস্বার্থে প্রচারিত উল্লেখ করে অবিলম্বে এটি কার্যকর হবে বলেও জানানো হয় ওই প্রজ্ঞাপনে। 

ফারজানা লালারুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ডিবিএইচ ফাইন্যান্সের একজন স্বতন্ত্র পরিচালক। এ ছাড়া তিনি ইনোভেটিভ ডেভেলপমেন্ট প্র্যাকটিশনারস থিংকার্স লিমিটেডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল