হোম > অর্থনীতি

জীবন বিমার মরণোত্তর দাবির চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শেখ খায়েরুজজামান চেকটি আতিকুর রহমানের কাছে হস্তান্তর করেন। ছবি: সংগৃহীত

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সিলেট প্রধান কার্যালয়ে প্রাক্তন ব্যবস্থাপক মো. শামসুল আলম তৌফিকুর রব চৌধুরীর গোষ্ঠী বিমার মরণোত্তর দাবি বাবদ ১৯ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার জীবন বিমা করপোরেশনের সিলেট রিজওনাল অফিসের ডেপুটি জেনারেল (ডিজিএম) ম্যানেজার শেখ খায়েরুজজামান সিলেট গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতিকুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান মাহমুদ, জেনারেল ম্যানেজার (অর্থ) সুনীল কুমার বৈষ্ণব, জেনারেল ম্যানেজার (কন্সট্রাকশন) ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, করপোরেশনের ম্যানেজার মো. জাকির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল