হোম > অর্থনীতি

বেক্সিমকোর শেয়ার নিয়ে কারসাজি, ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) শেয়ার নিয়ে কারসাজির দায়ে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার বিএসইসির ৯২৪ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংস্থার পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী।

দেশের পুঁজিবাজারের ইতিহাসে এর আগে কখনো এক কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির দায়ে এত বেশি টাকা জরিমানা করা হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বর এবং ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে বিভিন্ন সময়ে বেক্সিমকোর শেয়ার নিয়ে কারসাজি করায় চার ব্যক্তি এবং পাঁচ প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

এর মধ্যে মারজানা রহমানকে ৩০ কোটি, ট্রেড নেক্সট ইন্টারন্যাশনালকে ৪ কোটি ১ লাখ, মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি, জুপিটার বিজনেসকে ২২ কোটি ৫০ লাখ, অ্যাপোলে ট্রেডিংকে ১৫ কোটি ১ লাখ, এ আর টি ইন্টারন্যাশনালকে ৭০ কোটি, আব্দুর রউফকে ৩১ কোটি এবং ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি টাকা জরিমানা করা হয়।

এদিকে একই সভায় নয়টি কোম্পানির আইপিও বা আরপিওর অর্থ ব্যবহার পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিগুলো হলো—বাংলাদেশ শিপিং করপোরেশন, বেস্টহোল্ডিং, ইনডেক্স অ্যাগ্রো, জেএমআই হসপিটাল রিকুইজিট মেনুফ্যাকচারিং, লুব-রেফ বাংলাদেশ, নাভানা ফার্মাসিউটিক্যালস, রিং শাইন টেক্সটাইল, সিকদার ইন্স্যুরেন্স এবং সিলভা ফার্মাসিউটিক্যালস।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল