হোম > অর্থনীতি

দেরিতে আয়কর রিটার্ন জমায় জরিমানা দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রিটার্ন দাখিলের জন্য স্বতন্ত্র করদাতারা সময় পাচ্ছেন ১ জুলাই থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে দ্বিগুণ জরিমানা ও কর অব্যাহতির সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে করদাতারা যোগ্য পরিমাণ বিনিয়োগের ওপর ১৫ শতাংশ পর্যন্ত কর ছাড় পাবেন। যদি কোনো করদাতা জাতীয় আয়কর দিবসের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দিতে ব্যর্থ হন, তবে প্রকৃত কর দায় গণনা করার আগে বিনিয়োগের ছাড়ের পরিমাণ অবশ্যই যুক্ত করতে হবে।

এর আগে নির্দিষ্ট সময়ের পর আয়কর রিটার্ন জমা দিলে ব্যক্তিগত করদাতারা বিনিয়োগের যোগ্য পরিমাণের ওপর সাড়ে ৭ শতাংশ কর ছাড় পেতেন। নতুন আয়কর আইনের আওতায় আয়কর রিটার্ন বিধিমালা-সংক্রান্ত সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল