হোম > অর্থনীতি

টিসিবির সয়াবিন তেল ১০ টাকা কমে মিলবে ১০০ টাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে বিতরণকৃত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমিয়েছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

আজ সোমবার দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

টিসিবি জানায়, আগে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ছিল ১১০ টাকা। লিটারপ্রতি ১০ টাকা কমিয়ে তা ১০০ টাকা করা হয়েছে। অর্থাৎ টিসিবির দুই লিটার সয়াবিন তেলের বোতল এখন কার্ডধারীরা ২০০ টাকায় কিনতে পারবেন। এছাড়া মসুর ডাল ৭০ টাকা এবং চিনি প্রতিকেজি ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। চিনি ও মসুর ডালের দাম অপরিবর্তিত রয়েছে। 

টিসিবি আরও জানায়, দেশের এক কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল দিয়ে আসছে। জুন মাসের বিক্রি কার্যক্রম আগামীকাল মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে শুরু হবে। এই কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখে পরিচালনা করা হবে।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল