হোম > অর্থনীতি

ড্রাগন গ্রুপের কর্ণধার মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন

আজকের পত্রিকা ডেস্ক­

বিশিষ্ট ব্যবসায়ী, ড্রাগন গ্রুপের কর্ণধার মোস্তফা গোলাম কুদ্দুস। ছবি: সংগৃহীত

বিশিষ্ট ব্যবসায়ী, ড্রাগন গ্রুপের কর্ণধার মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে মোস্তফা গোলাম কুদ্দুসের জামাতা শেখ মুহাম্মদ ড্যানিয়েন বলেন, ‘আজ জোহরের পর গুলশান আজাদ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।’

মোস্তফা গোলাম কুদ্দুস তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর ড্রাগন গ্রুপে রয়েছে—ড্রাগন সোয়েটার এবং স্পিনিং মিলস কোম্পানি, ড্রাগন সোয়েটার বাংলাদেশ,ইম্পিরিয়াল সোয়েটার বাংলাদেশ, পেরাগ সকস ইন্ডাস্ট্রিজসহ বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান। ড্রাগন গ্রুপে প্রায় সাড়ে ৬ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে।

এ ছাড়াও গোলাম কুদ্দুস সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডর সাবেক এবং রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল