হোম > অর্থনীতি

এবার পালিত হচ্ছে না জাতীয় বিমা দিবস

আজকের পত্রিকা ডেস্ক­

টানা পাঁচ বছর পালনের পর এবার পালিত হচ্ছে না জাতীয় বিমা দিবস। পাঁচ বছর ধরে প্রতি ১ মার্চ দিবসটি পালিত হচ্ছিল। তবে এ বছর জাতীয় বিমা দিবসের পাশাপাশি বিমা মেলাও অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে আইডিআরএর এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় বিমা দিবস পালন করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা প্রয়োজন হয়। কিন্তু এ বছর আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, এবার জাতীয় বিমা দিবস পালিত হচ্ছে না।

প্রসঙ্গত, ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়েছিলেন। সে ঘটনাকে স্মরণ করে আওয়ামী লীগ সরকার ২০২০ সালে ১ মার্চকে জাতীয় বিমা দিবস ঘোষণা করে। এরপর ২০২০, ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে দিবসটি পালন করা হয়।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল