হোম > অর্থনীতি

ঈদের নতুন নোট মিলবে আজ থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র ঈদুল ‌ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধ‌্যমে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আজ রোববার থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকেরা। আগামী ৯ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বি‌নিময় করতে পারবেন সাধারণ মানুষ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ৩১ মার্চ থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে। এ ছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকেও ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। তবে একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখা, সাউথইস্ট ব্যাংকের করপোরেট শাখা, ডাচ্-বাংলার লোকাল অফিস, সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা ছাড়া আরও ৭৬টি ব্যাংকের শাখায় নতুন নোট বিনিময় হবে।

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে