হোম > অর্থনীতি

গাঁজা ব্যবসায় নামছে উবার

গাঁজা ব্যবসায় প্রথমবারের মতো  পা রাখতে যাচ্ছে অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবা দানকারী প্রতিষ্ঠান উবার। শিগগিরই, কানাডার অন্টারিও শহরের বাসিন্দারা উবার ইটসের মাধ্যমে গাঁজা পণ্য অর্ডার করতে পারবেন।

সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সেবার আওতায় উবার ইটস ব্যবহার করে গাঁজার অর্ডার দিতে পারবেন গ্রাহকরা। এরপর নিকটতম টোকিও স্মোক স্টোর থেকে তা সংগ্রহ করতে পারবেন তারা। তবে, প্রথম ধাপে এই সেবা পাবেন কানাডার অন্টারিও প্রদেশের বাসিন্দারা। 

বছরে কানাডায় প্রায় ৫ বিলিয়ন কানাডীয় ডলার বা ৪ বিলিয়ন ইউএস ডলার মূল্যের গাঁজার বাঁজার রয়েছে। উবার বলছে, গ্রাহকেরা বয়স যাচাই করার পরই অ্যাপের মাধ্যমে এই পণ্য অর্ডারে সক্ষম হবেন।

কানাডায় গাঁজা পণ্য সরবরাহ এখনো অবৈধ থাকলেও ২০১৮ সাল থেকে গাঁজা সেবন বৈধ ঘোষণা করেছে দেশটির সরকার। ধারণা করা হচ্ছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এই গাঁজা ব্যবসায় বেশ জোরেশোরেই মাঠে নামছে উবার। গত এপ্রিলে কোম্পানিটির প্রধান নির্বাহী দারা খোসরোশাহী এক বিবৃতিতে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সরকার যদি অনুমোদন করে তবে সে দেশেও গ্রাহকদের গাঁজা সরবরাহ করতে রাজি আছে উবার। 

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল