হোম > অর্থনীতি

মিউচুয়াল ফান্ডকে জনপ্রিয় করতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিউচুয়াল ফান্ড খাতকে জনপ্রিয় করার জন্য এ খাতে স্বচ্ছতা ও আস্থা তৈরি করতে হবে বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। গতকাল ব্র্যাক সিডিএমের কনফারেন্স হলে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জাতীয় শুদ্ধাচার কৌশলসংক্রান্ত কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করে বিএসইসি। ‘সেমিনার অন ইনটিগ্রিটি অ্যান্ড কমপ্লায়েন্স ইস্যুজ ফর দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ’ শীর্ষক কর্মশালায় অংশ নেন দেশের পুঁজিবাজারে কর্মরত সম্পদ ব্যবস্থাপক বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর প্রতিনিধিরা।

ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, মিউচুয়াল ফান্ডকে জনপ্রিয় করতে এ খাতে স্বচ্ছতা নিশ্চিত ও আস্থা তৈরি করা দরকার। এ খাতকে আরও বিকশিত করতে এ সম্পর্কে সবাইকে আরও সমন্বিত উদ্যোগে কাজ করা প্রয়োজন। 

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল