হোম > অর্থনীতি

পেঁয়াজের বাজারে আগুন, ৩৫ টাকা কেজিতে বিক্রি করবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা


পেঁয়াজের দাম বেড়েই চলেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম ৫ টাকা পর্যন্ত বেড়েছে। সরকার প্রতি কেজি পেঁয়াজ ৬৪-৬৫ টাকা নির্ধারিত করে দিলেও তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে আগামীকাল সোমবার থেকে নিম্ন আয়ের মানুষের জন্য ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টিসিবি।

তবে শুরুতে শুধু রাজধানীবাসী এ সুবিধা পাবেন। ফ্যামিলি কার্ডধারীরা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। 

টিসিবির মুখপাত্র হুমায়ূন কবীর আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুরুতে রাজধানীর কার্ডধারীরা জনপ্রতি ৩৫ টাকা দরে দুই কেজি পেঁয়াজ পাবেন। আমদানি বাড়লে দেশের অন্যান্য স্থানেও স্বল্প দামে বিক্রি করা হবে। 

উল্লেখ্য, রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮৫-৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে ছিল ৮০-৯০ টাকা। আর প্রতি কেজি বিদেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়, এক সপ্তাহ আগে ছিল ৬৫-৭৫ টাকা।

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে