হোম > অর্থনীতি

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল একদিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একদফা মেয়াদ বেড়ে গত অর্থবছরের আয়কর বিবরণী জমার শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। এখন ১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।

আয়কর রিটার্ন জমার শেষ দুদিন ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় করদাতাদের জন্য একদিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে এনবিআর সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) মো. জাহিদ হাছান জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আইন অনুযায়ী করদাতারা রোববার রিটার্ন দাখিল করার সুযোগ পাবেন। যেহেতু আয়কর রিটার্ন দাখিল করার শেষ দুদিন সাপ্তাহিক ছুটির দিন।’

করোনা মহামারী বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার আদলে সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোন ভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়। 

আর দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছে। এছাড়া ২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। তাই সময় বাড়ানোর পথটি বন্ধ হয়ে যায়। যদিও গত দুই বছর করোনা মহামারির কারণে একমাস সময় বৃদ্ধি করা হয়েছিল।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল