হোম > অর্থনীতি

ডায়ালাইসিস সেবা ও ডেঙ্গু পরীক্ষায় কমতে পারে ব্যয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসছে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে বেশ কিছু খাতে শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে শুল্ক ও করভার কমানোর প্রস্তাবও রয়েছে।

বাজেটে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় ব্যবহৃত ফিল্টারের এবং ডেঙ্গু পরীক্ষার কিটে শুল্কছাড়ের প্রস্তাব করা হয়েছে। এর ফলে ডায়ালাইসিস সেবা ও ডেঙ্গু পরীক্ষায় ব্যয় কমতে পারে। 

তবে অভিযোগ রয়েছে—বিগত বাজেটগুলোতেও ডায়ালাইসিস সেবার বিভিন্ন উপকরণে শুল্ককর ছাড় দেওয়া হলেও সেবামূল্য কমেনি। 

এ ছাড়া গুঁড়া দুধ, ল্যাপটপ, বিদেশি পোশাক, ক্যানসারের ওষুধের কাঁচামাল, শুকনা ফল, মাশরুম, গ্রিন টি, কফি ইত্যাদি ক্ষেত্রে শুল্ককর ও শুল্কায়ন মূল্যে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। ফলে দাম কমার সুযোগ তৈরি হবে।

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে