হোম > অর্থনীতি

রেমিট্যান্স কমল হুন্ডি আর প্রচারণার অভাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় প্রচারণার ঘাটতি, হুন্ডির বিরুদ্ধে উদ্যোগের অভাবে বৈধ পথে রেমিট্যান্স সংগ্রহ কমেছে। পাশাপাশি ব্যাংকগুলোর ঘোষিত প্রণোদনার বাস্তবায়ন না হওয়ার অনেক প্রবাসী বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে কিছুটা হলেও কম আগ্রহ দেখাচ্ছেন। এসব কারণেই রেমিট্যান্সে টান পড়েছে। কিন্তু রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে স্বজনদের বাড়তি খরচের চাহিদা বিবেচনায় ঈদের আগে বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এ জন্য ঈদের আগের মাসে প্রবাসী আয় বাড়ে। আর ঈদের সময় বৈধ পথে রেমিট্যান্স কমে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে ২০০ কোটি ডলারের কম এসেছে রেমিট্যান্স। এটি আগের মাসের চেয়ে পৌনে ৮ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের তুলনায় সোয়া ১ শতাংশ কম।

পলিসি রিচার্স ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ফরমাল চ্যানেলের চেয়ে প্রতি ডলারে ৫ থেকে ৭ টাকা বেশি হওয়ায় হুন্ডিতে ঝুঁকছেন অনেক প্রবাসী। এতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স কমে এসেছে। তা ছাড়া ডলারের রেট বাজারভিত্তিক না হওয়ায় ডলার বৈথ পথে লেনদেন হচ্ছে। পাশাপাশি কিছু ব্যাংক রেমিট্যান্সে প্রণোদনা নিয়ে গড়িমসি করছে। আর ঈদের ব্যস্ততায় হুন্ডির লোকজন টাকা সহজে পৌঁছে দেন বিধায় ঝামেলা এড়াতে ব্যাংকে যেতে নারাজ অনেকে। এসব বিষয় নিয়ে প্রচারণার ঘাটতি রয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে প্রবাসী আয়ে। প্রবাসী আয় বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণ ও তা পরিকল্পনামাফিক বাস্তবায়ন করতে হবে।’

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল