হোম > অর্থনীতি

মূল্যস্ফীতি বাড়লেও মানুষ কি না খেয়ে আছে, প্রশ্ন অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে মূল্যস্ফীতি খুব একটা বাড়েনি। যতটুকু বেড়েছে, তাতে জনগণের কেউ না খেয়ে নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার সচিবালয়ে জাপান সহযোগিতা সংস্থা- জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচির সঙ্গে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে সারা বিশ্ব মূল্যস্ফীতিতে ভুগছে। বাংলাদেশেও তা এখনো ১২ শতাংশের বেশি হয়নি। মূল্যস্ফীতি বাড়লেও মানুষ কি না খেয়ে আছে? সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ২৬ হাজার কোটি টাকা করা হয়েছে। ১ লাখ পরিবারকে কম মূল্যে নিত্যপণ্য দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে দেশে গত অর্থবছরের শেষ মাস জুনে মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। আর বছরের গড় মূল্যস্ফীতি ১২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে ৯ দশমিক ২ শতাংশে ঠেকেছে। 

মুস্তফা কামাল বলেন, অনেকেই দাম বৃদ্ধির ভয়ে বেশি করে কাঁচা মরিচ কিনে রাখছেন। ফলে নিত্যপণ্যটির দর বেড়ে গেছে।

অর্থমন্ত্রী আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতিতে যে ভয় দেখা দিয়েছিল, তা আর নেই। অর্থনৈতিক বিভিন্ন সূচকে সমস্যা দেখা দেওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিকট থেকে ঋণ নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সে পরিস্থিতি নেই। আইএমএফ যে ঋণ দিয়েছে তা দুই মাসের রেমিট্যান্সের সমান। তাই এটা শোধ করা কোনো ব্যাপার না।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল