হোম > অর্থনীতি

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে হার্ড কপির প্রয়োজন নেই

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করার পর ভ্যাট অফিসে কোনো ধরনের হার্ড কপি দাখিল করতে হবে না। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ-সংক্রান্ত স্পষ্টীকরণ বিবৃতি দেওয়া হয়েছে।

এনবিআরের বিবৃতিতে বলা হয়েছে, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা (সহগ, এটি একটি পরিসংখ্যানগত পদ, যা প্রায়ই দুই বা তার বেশি মান পরিমাপ করতে ব্যবহৃত হয়) ইত্যাদি দাখিল করার পর কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট অফিসার কর্তৃক হার্ড কপি চাওয়া হয়, যা আইনসংগত নয়। তাই অনলাইনে ভ্যাটের দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর হার্ড কপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না।

এনবিআর জানায়, দাখিলপত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র (সহগ) ঘোষণা, ট্রেজারি চালান ইত্যাদি ভ্যাট অফিসার কর্তৃক সত্যায়িত করে সংরক্ষণ করার বিধান নেই। তবে স্থানীয় মূল্য সংযোজন কর বা ভ্যাট অফিস কার্যালয়ে কাগুজে দাখিলপত্র দাখিল করতে চাইলে সার্কেল অফিসের গ্রহণ-প্রেরণ শাখা থেকে গ্রহণ করে নিতে হবে।

অধিকন্তু, দাখিলপত্র ডাকযোগেও প্রেরণ করা যায়। যদিও এনবিআর কাগুজে দাখিলপত্র দাখিল করার পরিবর্তে সবাইকে অনলাইনে দাখিলপত্র দাখিল করার জন্য অনুরোধ করেছে।

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে