হোম > অর্থনীতি

কৃষি-বনজ-মৎস্য খাতে সাড়ে ৫ হাজার কোটি ডলার রপ্তানি আয়ের পথে ভিয়েতনাম

কৃষি-বনজ-মৎস্য খাত থেকে এ বছর ৫৪-৫৫ বিলিয়ন (৫ হাজার ৪০০–৫ হাজার ৫০০ কোটি) মার্কিন ডলার রপ্তানি আয় করবে ভিয়েতনাম। দেশটির কৃষি ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাণিজ্য প্রচার কার্যক্রম বাড়ানোর কারণে এবার এই তিন খাত থেকে রপ্তানি আয়ে এবার রেকর্ড হবে। 

সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে ভিয়েতনামের বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (প্রান্তিক) কৃষি-বনজ-মৎস্য খাত থেকে মোট রপ্তানি টার্নওভার হয়েছে ১৩ দশমিক ৫৩ বিলিয়ন ডলার; যা গত বছরের চেয়ে ২১ দশমিক ৮ শতাংশ বেশি। 

এর মধ্যে চারটি কৃষিপণ্যের প্রতিটির রপ্তানিমূল্য এক বিলিয়ন ডলারের বেশি রেকর্ড করা হয়েছে। সবগুলো পণ্যের উল্লেখযোগ্য রপ্তানি প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। 

এ ছাড়া কাঠ রপ্তানি ২ দশমিক ৩২ বিলিয়ন ডলার, শাকসবজি ও ফল ১ দশমিক ২৩ বিলিয়ন ডলার, চাল ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার এবং কফি থেকে রপ্তানি আয় এসেছে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার। এসব পণ্যে রপ্তানি প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে— ২৬ দশমিক ৮ শতাংশ, ২৫ দশমিক ৮ শতাংশ, ৪০ শতাংশ এবং ৫৪ দশমিক ২ শতাংশ।

চলতি বছর সবজি ও ফল রপ্তানি ২০২৩ সালের রেকর্ড ছাড়িয়ে ৬ দশমিক ৫ থেকে ৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করছে ভিয়েতনাম সরকার।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল