হোম > অর্থনীতি

ঈদে বিমা খাতে ৯ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসছে ঈদে টানা ৯ দিনের ছুটি থাকবে দেশের বিমা খাতে। এ উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিমা কোম্পানির সবধরনের লেনদেন ও অফিশিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৬ এপ্রিল রোববার সরকারি–বেসরকারি সব বিমা অফিস চালু হবে।

এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কর্তৃপক্ষের উপপরিচালক ও মুখপাত্র মো. সোলায়মান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ২৩ মার্চ এক প্রজ্ঞাপনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করেছে। এর ফলে টানা ৯ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি–বেসরকারি খাতের বিমাকর্মীরা।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস উপলক্ষে বিমা খাতসংশ্লিষ্ট সব অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। ওই চিঠিতে উল্লেখ করা হয়, পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিসের সময়সূচির ক্ষেত্রে রমজানের পূর্বাবস্থা বলবৎ হবে। সাধারণ সময়সূচি অনুসারে, লাইফ ও নন-লাইফ বিমা খাতের সব বিমা করপোরেশন, বিমা কোম্পানি ও বিমাসংশ্লিষ্ট অন্যান্য অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল