হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ডিজিটাল প্ল্যাটফর্মে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৯ তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি আজ বৃহস্পতিবার ৩৯ তম বার্ষিক সাধারণ সভাকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিধিবিধান অনুসরণ করে শেয়ার হোল্ডারদের জন্য ২৪ আগস্ট থেকে অনলাইনে ভোটগ্রহণ শুরু করে। 

শেয়ার হোল্ডার গণ অভূতপূর্ব সাড়া দিয়ে ৩৯ তম বার্ষিক সাধারণ সভায় ৬৪% ভোট প্রদান করেন। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তিনজন পরিচালক মোয়াজ্জেম হোসেন, মাবরুর হোসেন এবং রণ হক সিকদার পদত্যাগ করে পুনঃনির্বাচনে প্রার্থী হলে কেবলমাত্র রণ হক সিকদার শেয়ার হোল্ডারদের মোট ভোটের ৮৭.৮৫% হ্যাঁ ভোটের আস্থায় নির্বাচিত হন। অপর পক্ষে শেয়ার হোল্ডারদের না ভোটে মোয়াজ্জেম হোসেন, মাবরুর হোসেন ব্যাংকের পরিচালক পদ হারান। 

উক্ত বার্ষিক সাধারণ সভায় অন্যান্য আলোচ্যসূচির মধ্যে ব্যাংকের ২০২১ সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়। ন্যাশনাল ব্যাংক চেয়ারম্যান মনোয়ারা সিকদার সভা শেষে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত করায় ব্যাংকের সকল শেয়ার হোল্ডারদের ধন্যবাদ জানান। 

রমজানে ব্যাংকিং লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন এমডি ও সিইও এহতেশামুল হক খান

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের সর্বোচ্চ মুনাফা সাড়ে ৯ শতাংশ

৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, ৩টি পাচ্ছে বাড়তি সময়

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার