হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৫টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ, মানবসম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল ফারুক, চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. মশিউর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

রমজানে ব্যাংকিং লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন এমডি ও সিইও এহতেশামুল হক খান

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের সর্বোচ্চ মুনাফা সাড়ে ৯ শতাংশ

৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, ৩টি পাচ্ছে বাড়তি সময়

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার