হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

উই ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি সই

নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংক এশিয়ার বিশেষ সেবা প্ল্যাটফর্ম ‘নীলিমাʼ-এর মাধ্যমে দেশের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার লক্ষ্যে উই (উইমেন অ্যান্ড ই-কমার্স) এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। 

গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আদিল চৌধুরী এবং উই-এর প্রেসিডেন্ট নাছিমা আক্তার নিশা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ইমানা হক জ্যোতি ও আইরিন পারভীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এ চুক্তির আওতায় ব্যাংক এশিয়া ও উই যৌথভাবে দেশব্যাপী কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি খাতের নারী উদ্যোক্তাদের উন্নয়নকল্পে তাঁদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। যা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস্ ফাউন্ডেশন এর সহায়তায় ব্যাংক এশিয়ার নারীর ক্ষমতায়ন কার্যক্রমকে বেগবান করবে।

রমজানে ব্যাংকিং লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন এমডি ও সিইও এহতেশামুল হক খান

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের সর্বোচ্চ মুনাফা সাড়ে ৯ শতাংশ

৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, ৩টি পাচ্ছে বাড়তি সময়

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার