হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা। ছবি: সংগৃহীত

ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে নারী এসএমই উদ্যোক্তাদের জন্য ‘আমরাই তারা’ শিরোনামে তিন দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি আয়োজিত হয়েছে। গত ২৪-২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই ব্যবসায় ব্যবস্থাপনা এবং আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালায় ২৬ জন সম্ভাবনাময়ী নারী উদ্যোক্তা অংশ নেন।

নারী উদ্যোক্তারা ব্যবসায়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হন, সেসব চ্যালেঞ্জ ও সমস্যার ব্যবহারিক সমাধান এবং ব্যবসায়ের সমৃদ্ধির লক্ষ্যে তাঁদেরকে কার্যকর মার্কেটিং চ্যানেল ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনার প্রদানের ওপর জোর দেওয়া হয়েছিল এই কর্মশালায়। গেটস ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এই  প্রোগ্রামে নারী  উদ্যোক্তাদের সার্বিক উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রোগ্রামের শেষ দিনে ব্র্যাক ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান এবং রিজিওনাল হেড অব এসএমই ব্যাংকিং আবু সায়িদ অংশগ্রহণকারীদের আর্থিক বিষয়ে আরও বিস্তারিত ধারণা দেওয়ার লক্ষ্যে ব্যাংকিং লিটারেসি এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ওপর অর্ধ-দিনের ট্রেনিং সেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান অতিথি আনোয়ার হোসেন চৌধুরী এবং ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তারসহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই প্রোগ্রামটি আর্থিক অন্তর্ভুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের ২০টি জেলায় দীর্ঘমেয়াদি ব্যবসায়িক টেকসই বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংক এবং গেটস ফাউন্ডেশনের চলমান কার্যক্রমের অংশ। এই দুটি প্রতিষ্ঠানের লক্ষ্য হলো, নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে তাঁদের ব্যবসায়ে সম্মুখীন হওয়া বাধাগুলো অতিক্রম করতে তাঁদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে সক্ষমতা বাড়ানো।

রমজানে ব্যাংকিং লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন এমডি ও সিইও এহতেশামুল হক খান

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের সর্বোচ্চ মুনাফা সাড়ে ৯ শতাংশ

৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, ৩টি পাচ্ছে বাড়তি সময়

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার