হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

কমিউনিটি ব্যাংকের বার্ষিক এএমএল অ্যান্ড সিএফটি সম্মেলন অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের বার্ষিক এএমএল অ্যান্ড সিএফটি সম্মেলন অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদের অংশগ্রহণে বার্ষিক অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাট টেররিস্ট ফাইনান্সিং সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুল কাইয়ুম খান সভাপতিত্ব করেন। এ সময় মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন কমিউনিটি ব্যাংকের ক্যামেলকো ও চিফ অপারেটিং অফিসার (সিওও) সামসুল হক সুফিয়ানী এবং ডিক্যামেলকো ও হেড অব অপারেশনস শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী।

বক্তব্য দেন কমিউনিটি ব্যাংকের কোম্পানি সেক্রেটারি সাইফুল আলম এবং ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) প্রধান মোহাম্মদ খাইরুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের সব বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং সব শাখার ব্যামেলকোরা।

সম্মেলনে মানি লন্ডারিং প্রতিরোধে শাখা ও বিভাগের অত্যাবশ্যক পরিপালনীয় বিষয় নিয়ে বিষদ আলোচনা ও পর্যালোচনা শেষে করণীয় নির্ধারণ করা হয়।

রমজানে ব্যাংকিং লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন এমডি ও সিইও এহতেশামুল হক খান

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের সর্বোচ্চ মুনাফা সাড়ে ৯ শতাংশ

৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, ৩টি পাচ্ছে বাড়তি সময়

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার