হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

রবিশপে কেনাকাটায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কার্ডধারীরা

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি সই করেছে অনলাইন স্টোর রবিশপডটকমডটবিডি। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়। 

চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসির বিদ্যমান কার্ড হোল্ডাররা রবিশপডটকমডটবিডি থেকে কোনো পণ্য কিনলে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এ ছাড়া নতুন কার্ড হোল্ডাররা রবিশপ থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ডিসকাউন্ট ভাউচার উপভোগ করতে পারবেন। 

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং রবিশপের ভ্যালু অ্যাডেড সার্ভিস, ভ্যাস অ্যান্ড নিউ বিজনেস, মার্কেট অপারেশন বিভাগের জেনারেল ম্যানেজার শফিক শামসুর রাজ্জাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড এডিসি বিজনেস জোয়ারদার তানভীর ফয়সাল, রবিশপ-এর ডিজিটাল কমার্স, ভাস অ্যান্ড নিউ বিজনেস, মার্কেট অপারেশন বিভাগের ম্যানেজার, মোহাম্মদ সাইদুল ইসলাম ও পার্টনারশিপ অ্যান্ড সোর্সিং, ডিজিটাল কমার্স, ভাস অ্যান্ড নিউ বিজনেস, মার্কেট অপারেশন বিভাগের ম্যানেজর মুহাম্মদ মেহেদী বিন ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রমজানে ব্যাংকিং লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন এমডি ও সিইও এহতেশামুল হক খান

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের সর্বোচ্চ মুনাফা সাড়ে ৯ শতাংশ

৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, ৩টি পাচ্ছে বাড়তি সময়

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার