হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বিদেশে কার্ডে নগদ লেনদেন বন্ধ ব্র্যাক ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বাইরে কার্ড দিয়ে নগদ বৈ‌দে‌শিক মুদ্রা তোলা বন্ধ করে দিয়েছে বেসরকা‌রি খা‌তের ব্র্যাক ব্যাংক। সম্প্র‌তি ব্যাংক‌টির পক্ষ থে‌কে বিজ্ঞ‌প্তি দি‌য়ে গ্রাহক‌দের এ তথ্য জা‌নানো হ‌য়ে‌ছে। এতে বলা হয়, ২৪ ডিসেম্বর ২০২৩ থেকে ব্র্যাক ব্যাংক কার্ড দিয়ে দেশের বাইরে সব ধরনের ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে। বিজ্ঞ‌প্তিতে আরও বলা হয়, ভ্রমণ কোটার ম‌ধ্যে পিওএস এবং ই-কমা‌র্সের মাধ্য‌মে যেকো‌নো বৈধ কেনাকাটা কর‌া যাবে।

সূত্র জানায়, ব্র্যাক ব্যাংক সব সময় ডি‌জিটাল লেন‌দেন ও ইলেকট্র‌নিক পে‌মেন্ট‌কে উৎসাহিত কর‌ছে। এ ছাড়া নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় ব্যাংকের নিরাপত্তা ও গ্রাহক সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে ইলেকট্র‌নিক লেন‌দেন ও কেনাকাটা কর‌া যাবে। এর আগে ডি‌জিটাল লেন‌দেন উৎসাহিত কর‌তে ব্যাংক‌টি দে‌শের ভেত‌রে ক্রে‌ডিট কার্ড থে‌কে নগদ উত্ত‌োলন বন্ধ ক‌রেছিল।

রমজানে ব্যাংকিং লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন এমডি ও সিইও এহতেশামুল হক খান

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের সর্বোচ্চ মুনাফা সাড়ে ৯ শতাংশ

৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, ৩টি পাচ্ছে বাড়তি সময়

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার