হোম > অর্থনীতি > করপোরেট

কক্সবাজার ও চট্টগ্রামে ২ দিন ইউএস-বাংলার সব ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার ও চট্টগ্রামে আজ শনিবার ও আগামীকাল রোববারের ইউএস-বাংলার সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার ও চট্টগ্রামের বিমানবন্দর বন্ধ রয়েছে। ফলে ইউএস-বাংলা এয়ারলাইনসের কক্সবাজার ও চট্টগ্রামের সব ফ্লাইট রোববার মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানিয়েছে, ইউএস-বাংলা এয়ারলাইনসের যেকোনো সেলস অফিসে যোগাযোগ করে পরবর্তী যাত্রার তারিখ নির্ধারণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এ ছাড়া কোনো যাত্রী সাধারণ পূর্বনির্ধারিত শনি ও রোববারের চট্টগ্রাম ও কক্সবাজার যাত্রা বাতিল করে টিকিটের সমপরিমাণ অর্থ ফেরত নিতে পারবেন। এ ছাড়া যেসব যাত্রীর কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের আন্তর্জাতিক রুটে যাত্রার তারিখ নির্ধারিত ছিল, তাঁদের বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে, ফ্লাইট সূচির কমপক্ষে চার ঘণ্টা আগে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য। 

যাত্রীদের সব অসুবিধার কথা বিবেচনা করে চট্টগ্রাম ও কক্সবাজারের টিকিট-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে সম্মানিত যাত্রীগণের সাময়িক অসুবিধার জন্য ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

তুর্কি ইফতার-ডিনারের অভিজ্ঞতা দিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘সুলতান’স সোফরা’

ভালোবাসা দিবসে চেরির ‘ডেলিভারিং লাভস’

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যুক্ত হলো নগদ, বিল দিন নিমেষেই

নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

বাজারে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে এমজিআই

জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত

১৮৪ দেশ জয়ী নাজমুন নাহারকে ইউএস-বাংলার বিশেষ সম্মাননা