হোম > অর্থনীতি > করপোরেট

মোবাইল ব্যালেন্স দিয়ে হজ রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন

বিজ্ঞপ্তি

বাংলাদেশে প্রথমবারের মতো হজযাত্রীদের জন্য বিদেশি মুদ্রার পরিবর্তে স্থানীয় মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং সেবা গ্রহণের সুবিধা আনল দেশের এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণফোন। বহুল প্রতীক্ষিত এই রেগুলেটরি সিদ্ধান্ত ২০২৫ সালে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া ৮৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রীর যোগাযোগকে করে তুলবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়।

টেলিকম খাতসংশ্লিষ্টদের নিরলস প্রচেষ্টার ফলেই অতি গুরুত্বপূর্ণ এই সুবিধা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সরকারসংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে এই পদক্ষেপ। টেলিকম অপারেটরদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ২০২৫ সালের হজ কার্যক্রমকে কেন্দ্র করে দুই মাসের জন্য এই সুবিধা প্রদানের অনুমোদন দেয়। সম্প্রতি এ-সংক্রান্ত একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিদেশি সিম কার্ড কিনতে হতো। ফলে পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগে বিলম্বসহ নানা জটিলতায় পড়তে হতো তাঁদের। তবে নতুন এই ব্যবস্থার ফলে হজযাত্রীরা এখন থেকে নিজের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে গ্রামীণফোনের হজ রোমিং প্যাক অ্যাকটিভ করতে পারবেন।

ফলে সৌদি আরবে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নিরবচ্ছিন্নভাবে ও সহজে মোবাইলে যোগাযোগ করতে পারবেন তাঁরা। গ্রাহকেরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে মোবাইল ব্যালেন্স অথবা সহজ রিচার্জের মাধ্যমে এই প্যাকগুলো কিনতে পারবেন।

গ্রামীণফোনের হজ রোমিং প্যাকগুলো অত্যন্ত আকর্ষণীয় মূল্যে গ্রহণ করতে পারবেন গ্রাহকেরা। যাত্রীদের হজকালীন সর্বোচ্চ সুবিধা, বিস্তৃত কাভারেজ ও উন্নত মানের সেবা নিশ্চিত করতেই এই প্যাকেজগুলো ডিজাইন করা হয়েছে। প্যাকেজ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে গ্রামীণফোনের ওয়েবসাইট এবং মাইজিপি অ্যাপে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, ‘আমাদের হজযাত্রীদের জন্য রূপান্তরমূলক এই পদক্ষেপ গ্রহণে নেতৃত্ব দিতে পেরে গর্বিত গ্রামীণফোন। এই উদ্যোগ বাস্তবায়নে আমরা টেলিযোগাযোগ খাত, সরকার এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি, যাতে আমাদের গ্রাহকেরা এমন পবিত্র ধর্মীয় সফরে তাঁদের প্রিয়জনদের সঙ্গে সব সময় যুক্ত থাকতে পারেন।’

সোলায়মান আলম আরও বলেন, ‘যুগান্তরকারী এই উদ্যোগ বাংলাদেশের হজযাত্রীদের সামগ্রিক হজ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এর ফলে তাঁরা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এ সফরে সহজেই যুক্ত থাকতে, প্রয়োজনীয় তথ্য জানতে ও জানাতে এবং উদ্বেগমুক্ত থাকতে পারবেন।’

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

তুর্কি ইফতার-ডিনারের অভিজ্ঞতা দিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘সুলতান’স সোফরা’

ভালোবাসা দিবসে চেরির ‘ডেলিভারিং লাভস’

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যুক্ত হলো নগদ, বিল দিন নিমেষেই

নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

বাজারে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে এমজিআই

জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত

১৮৪ দেশ জয়ী নাজমুন নাহারকে ইউএস-বাংলার বিশেষ সম্মাননা