হোম > অর্থনীতি > করপোরেট

বৈদেশিক মুদ্রা অর্থায়নে ইউসিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা (বিবি-এলটিএফএফ) কর্মসূচির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে। কর্মসূচির আওতায় ইউসিবি রপ্তানিমুখী শিল্পগুলোতে দীর্ঘমেয়াদি বৈদেশিক মুদ্রা অর্থায়ন (মার্কিন ডলার) করবে।

প্রতিষ্ঠানগুলো মূলধনী যন্ত্রপাতি, সরঞ্জাম ক্রয়, নির্মাণ, সংস্কার, ইপিজেড-ইজেডগুলোতে শিল্প স্থাপন ও সমুদ্রগামী জাহাজ কেনার জন্য ব্যাংকের মাধ্যমে এই অর্থায়ন সুবিধা পেতে পারে।

বিবি-এলটিএফএফ হলো মার্কিন ডলারে একটি পুনঃঅর্থায়ন স্কিম। যেখানে চূড়ান্ত ঋণগ্রহীতার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক কম সুদে ব্যাংককে সুবিধা দেয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফএসএসএসপিডি) লিজা ফাহমিদা ও ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এই অংশগ্রহণমূলক চুক্তি সই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাশার, ইউসিবির আরএমজি বিজনেস ডিভিশনের প্রধান সাইফুল এ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউসিবি ছাড়াও বাংলাদেশে ব্যাংকের সঙ্গে এই চুক্তিতে সই করেছে ১৭টি ব্যাংক।

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

তুর্কি ইফতার-ডিনারের অভিজ্ঞতা দিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘সুলতান’স সোফরা’

ভালোবাসা দিবসে চেরির ‘ডেলিভারিং লাভস’

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যুক্ত হলো নগদ, বিল দিন নিমেষেই

নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

বাজারে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে এমজিআই

জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত

১৮৪ দেশ জয়ী নাজমুন নাহারকে ইউএস-বাংলার বিশেষ সম্মাননা