হোম > অর্থনীতি > করপোরেট

মেধাবী শিক্ষার্থীদের বিনা খরচে পাইলট বানানোর উদ্যোগ ইউএস-বাংলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের অন্যতম উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই পর্বে কৃতকার্যদের বিনা খরচে পাইলট বানানোর উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখেছে। যে সব শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে ন্যূনতম গ্রেড এ প্লাস এবং ইংরেজি, পদার্থ, সাধারণ ও উচ্চতর গণিতে জিপিএ ৫ সহ এসএসসি ও এইচএসসি পাশ অথবা ‘ও’ লেভেলে গণিত ও পদার্থ বিজ্ঞানসহ ন্যূনতম ৫ বিষয়ে গ্রেড-এ এবং ‘এ’ লেভেলে গণিত ও পদার্থ বিজ্ঞানে গ্রেড-বি পেয়েছেন শুধুমাত্র তাঁরাই আবেদনের জন্য যোগ্য হবেন। 

চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্নাতক পড়ুয়া শিক্ষার্থীরা যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন। আবেদনকারীদের ইংরেজিতে দক্ষ হতে হবে। 

আজ মঙ্গলবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে এবং অন্য কোনো দেশের নাগরিক হতে পারবেন না। আবেদনের সময় বয়স ১৭ থেকে ২৫ বছর হতে হবে। উচ্চতা মেয়েদের জন্য ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি ও ছেলেদের ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। আবেদনকারীকে শারীরিকভাবে সুস্থ হতে হবে। দৃষ্টিশক্তি ৬ / ৬ হতে হবে। অধূমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে। কোনো ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্তকে অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। 

ক্যাডেট পাইলটদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত ও পদার্থ বিজ্ঞান), পাইলট যোগ্যতা পরীক্ষা, সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা। সব টেস্টে উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনায় পৃথিবীর যেকোনো দেশে ফ্লাইট ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। নির্দিষ্ট মেয়াদি প্রশিক্ষণ সাফল্যের সঙ্গে সম্পন্নের পর উত্তীর্ণ ক্যাডেট পাইলটরা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফার্স্ট অফিসার হিসেবে যোগদান করতে পারবেন। 

ক্যাডেট পাইলট প্রোগ্রামের জন্য অনলাইনে আবেদন করা যাবে https://studentpilot.usbair.com -এ। আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর ২০২৩। যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

তুর্কি ইফতার-ডিনারের অভিজ্ঞতা দিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘সুলতান’স সোফরা’

ভালোবাসা দিবসে চেরির ‘ডেলিভারিং লাভস’

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যুক্ত হলো নগদ, বিল দিন নিমেষেই

নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

বাজারে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে এমজিআই

জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত

১৮৪ দেশ জয়ী নাজমুন নাহারকে ইউএস-বাংলার বিশেষ সম্মাননা