হোম > অর্থনীতি > করপোরেট

সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে জিপিএইচ ইস্পাতের নতুন রড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ গবেষণার পর দেশে প্রথমবারের মতো উচ্চশক্তি ও সর্বোচ্চ নিরাপত্তাসম্পন্ন নতুন রডের উৎপাদন শুরু করেছে জিপিএইচ ইস্পাত। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশে এই প্রথম বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে তৈরি হচ্ছে স্টিল রি-বার রড। পাশাপাশি এতে নিশ্চিত করা হয়েছে আন্তর্জাতিক সব গুণগত মান। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার ৬০০ গ্রেডের এই রড বাজারজাত করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

স্টিল রি-বার ধরনের রড বাজারের যেকোনো রডের তুলনায় বেশি শক্তিশালী। এটির ব্যবহারে সর্বোচ্চ ৩০ শতাংশ কম রঙের প্রয়োজন হবে। এটি পরিবহনে খরচ শ্রম ও ক্রেনের খরচও তুলনামূলক কম। এ ধরনের রডের ব্যবহারে কলামের সেকশন সাইজ কমিয়ে ফ্লোরের স্পেস বাড়ানো সম্ভব। ভবন নির্মাণে এটির ব্যবহারে স্ট্র্যাকচারে রি-বারের কনজেশন কমার ফলে কনস্ট্রাকশনের মান আরও উন্নত হবে ও বিল্ডিংয়ের ডেড লোড কমাবে। এর ভার বহন ও সাইক্লিক লোডিং সক্ষমতাও বেশি। ফলে ভূমিকম্পেও স্থাপনা থাকবে অধিক নিরাপদ। পরিবেশদূষণ কমাতেও সহায়ক ভূমিকা রাখবে রডটি।

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. রাকিব আহসানের নেতৃত্বে বুয়েটের পুরকৌশল বিভাগ রডটির স্ট্রাকচারাল পারফরম্যান্স নিয়ে গবেষণা করেছে। এ প্রসঙ্গে ড. রাকিব বলেন, ‘পুরকৌশল বিভাগের গবেষণায় দেখা যায়, কলাম ও বিমের প্র্যাকটিক্যাল টেস্ট থেকে পাওয়া ফলাফল সেফটি মার্জিন ধরে করা থিওরিটিক্যাল ক্যালকুলেশন থেকে প্রাপ্ত ফলাফলের চেয়ে বেশি।’

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

তুর্কি ইফতার-ডিনারের অভিজ্ঞতা দিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘সুলতান’স সোফরা’

ভালোবাসা দিবসে চেরির ‘ডেলিভারিং লাভস’

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যুক্ত হলো নগদ, বিল দিন নিমেষেই

নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

বাজারে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে এমজিআই

জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত

১৮৪ দেশ জয়ী নাজমুন নাহারকে ইউএস-বাংলার বিশেষ সম্মাননা