হোম > অর্থনীতি > করপোরেট

একাদশ ও ডিপ্লোমা ভর্তির আবেদন-রেজিস্ট্রেশন ফি পরিশোধ বিকাশে

২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি, টেকনিক্যাল ও ডিপ্লোমা কারিকুলামে ভর্তি সংক্রান্ত বিভিন্ন ফি দেওয়া যাচ্ছে বিকাশ অ্যাপে। বিভিন্ন শিক্ষাবোর্ডের অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন চলবে ১০ থেকে ২০ আগস্ট। প্রাথমিকভাবে নির্বাচিতরা অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদনসহ পরবর্তী ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানে রেজিস্ট্রেশনের ফিও বিকাশে পরিশোধ করতে পারবেন।

ফি পরিশোধ করতে বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশন থেকে একাদশ শ্রেণি ভর্তি ট্যাপ করে বোর্ডের নাম, পাশের বছর সিলেক্ট করে রোল নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে। তারপর ফি-এর পরিমাণ চেক করে পরের ধাপে বিকাশ পিন নম্বর দিয়ে লেনদেন সম্পন্ন করতে হবে। লেনদেনটি সফল হলে ম্যাসেজ এবং ডিজিটাল রিসিট পেয়ে যাবেন আবেদনকারী। বিকাশ নম্বরে একটি এসএমএসও যাবে যা পরবর্তী কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে। বিকাশে প্রথম ৩টি ফি দেওয়ার পর ভর্তি ফি-এর পেমেন্টের চার্জটি ফ্রি।

পরবর্তী ধাপে লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।

একইভাবে বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশনে গিয়ে বিটিইবি সিলেক্ট করে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে টেকনিক্যাল ও ডিপ্লোমা ভর্তির জন্যও আবেদন করা যাবে। টেকনিক্যাল ও ডিপ্লোমায় ভর্তির আবেদনের ক্ষেত্রে বিকাশ পেমেন্টে কোনো চার্জ প্রযোজ্য হবে না।

লিংকে ক্লিক করে বিকাশে ফি দেওয়ার তথ্য বিস্তারিত জেনে নিতে পারবেন শিক্ষার্থীরা।

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

তুর্কি ইফতার-ডিনারের অভিজ্ঞতা দিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘সুলতান’স সোফরা’

ভালোবাসা দিবসে চেরির ‘ডেলিভারিং লাভস’

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যুক্ত হলো নগদ, বিল দিন নিমেষেই

নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

বাজারে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে এমজিআই

জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত

১৮৪ দেশ জয়ী নাজমুন নাহারকে ইউএস-বাংলার বিশেষ সম্মাননা