হোম > অর্থনীতি > করপোরেট

নগদ থেকে মোবাইল ফোনে রিচার্জে গাড়ি জেতার সুযোগ

মোবাইল ফোনে রিচার্জে আকর্ষণীয় অফার নিয়ে এসেছে মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) দেওয়া প্রতিষ্ঠান নগদ। ৫০ টাকা বা এর বেশি নগদের মাধ্যমে রিচার্জ করে গ্রাহক জিতে নিতে পারবেন একটি সেডান গাড়ি। পাশাপাশি থাকছে আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার। 

 ২৫ আগস্ট থেকে শুরু হওয়া এই অফারের জন্য একজন নগদ গ্রাহক ৫০ টাকা বা এর বেশি নগদের মাধ্যমে রিচার্জ করলে সেডান গাড়ি জেতার সুযোগ পাবেন। এ ছাড়া পুরস্কার হিসেবে থাকবে ক্রিকেট বিশ্বকাপের টিকিট, ঢাকা-কক্সবাজার-ঢাকা এসি বাসের টিকিট, সেন্টমার্টিনে দুই দিন একরাত থাকার কাপল রিসোর্ট বুকিং, গিফট ভাউচার, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন, স্পেশাল পাওয়ার ব্যাংকসহ বিভিন্ন পুরস্কার। 

এই অফারের আওতায় একজন গ্রাহক যত খুশি ততবার নগদের মাধ্যমে মোবাইল ফোনে রিচার্জ করতে পারবেন। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এ ছাড়া নগদের মাধ্যমে বিভিন্ন প্যাক রিচার্জে গ্রাহকেরা নির্দিষ্ট ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন। 

নগদের রিচার্জ ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাদাত আদনান আহমদ্ বলেন, ‘আমরা বিভিন্ন ক্যাম্পেইনে গ্রাহকের ব্যাপক সাড়া পেয়েছি। ইতিমধ্যে বিভিন্ন মোবাইল রিচার্জ ক্যাম্পেইনে গ্রাহকের সাড়া ছিল চোখে পড়ার মতো। দেশে মোবাইল রিচার্জ নিয়ে এর আগে এমন অফার কেউ দেয়নি। আমরা চাই গ্রাহক নগদ ব্যবহার করে লাভবান হোক।’

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

তুর্কি ইফতার-ডিনারের অভিজ্ঞতা দিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘সুলতান’স সোফরা’

ভালোবাসা দিবসে চেরির ‘ডেলিভারিং লাভস’

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যুক্ত হলো নগদ, বিল দিন নিমেষেই

নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

বাজারে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে এমজিআই

জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত

১৮৪ দেশ জয়ী নাজমুন নাহারকে ইউএস-বাংলার বিশেষ সম্মাননা