হোম > অর্থনীতি > করপোরেট

এনসিসি ব্যাংক পিএলসির সাবেক পরিচালক আর নেই

এনসিসি ব্যাংক পিএলসির সাবেক পরিচালক ও চেয়ারম্যান, দেশের শীর্ষ স্থানীয় শিল্পপতি এবং সমাজ সেবক এস এম আবু মহসীন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত সোমবার দুপুর ৩টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও ৪ সন্তান রেখে গেছেন।

গতকাল মঙ্গলবার জোহরের নামাজের পর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে এশার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এস এম আবু মহসীন চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। তিনি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লি. এর উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান এবং সেন্ট্রাল হসপিটাল লি. এর পরিচালক ছিলেন। এ্যালায়েন্স ডিপ সী ফিশিং লি. , জে এম শিপিং লাইন্স, ফুড এন্ড একোমোডেশন কোং লি. এর চেয়ারম্যান এবং ব্রাদার্স অক্সিজেন লি. এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি।

এস এম আবু মহসীন বাংলাদেশের শিল্পগ্রুপ মোজাহের ঔষধালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এস এম মোজাহেরুল হকের ছেলে। তিনি মোজাহের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. এর পরিচালক। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত ছিলেন।

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

তুর্কি ইফতার-ডিনারের অভিজ্ঞতা দিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘সুলতান’স সোফরা’

ভালোবাসা দিবসে চেরির ‘ডেলিভারিং লাভস’

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যুক্ত হলো নগদ, বিল দিন নিমেষেই

নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

বাজারে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে এমজিআই

জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত

১৮৪ দেশ জয়ী নাজমুন নাহারকে ইউএস-বাংলার বিশেষ সম্মাননা