হোম > অর্থনীতি > করপোরেট

আয়াটা এয়ারলাইনসের স্বীকৃতি পেল ইউএস-বাংলা

বাংলাদেশের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস প্রথম দেশীয় বেসরকারি এয়ারলাইনস হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আয়াটা) এয়ারলাইনস হিসেবে স্বীকৃতি লাভ করেছে। 

২০২৩ সালে বিশ্বের ১৮টি এয়ারলাইনস আয়াটা এয়ারলাইনস হিসেবে স্বীকৃতি অর্জন করেছে; যার মধ্যে ইউএস-বাংলা অন্যতম। গত প্রায় ২৭ বছরে বেশ কয়েকটি বেসরকারি এয়ারলাইনস পরিচালিত হলেও প্রথমবারের মতো ইউএস-বাংলা এই সম্মান অর্জন করায় বিশ্বের আকাশ পরিবহনে অংশগ্রহণমূলক ভূমিকা পালন করতে পারবে। সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইনস আইওএসএ সার্টিফিকেটও অর্জন করেছে।

২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া ৯টি দেশের ১১টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বর্তমানে কলকাতা, চেন্নাই, মালে, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, শারজাহ, দুবাই, দোহা ও মাসকাট রুটে ফ্লাইট পরিচালনা করছে। নিকট ভবিষ্যতে জেদ্দা ও দিল্লি রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

ইউএস-বাংলার বহরে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি এটিআর ৭২-৬০০-সহ মোট ২০টি এয়ারক্রাফট রয়েছে। শিগগিরই ইউএস-বাংলার বিমান বহরে ৪৩৬ আসনের দুটি এয়ারবাস ৩৩০ এবং ৪টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট যোগ করার পরিকল্পনা নিয়েছে।

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

তুর্কি ইফতার-ডিনারের অভিজ্ঞতা দিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘সুলতান’স সোফরা’

ভালোবাসা দিবসে চেরির ‘ডেলিভারিং লাভস’

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যুক্ত হলো নগদ, বিল দিন নিমেষেই

নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

বাজারে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে এমজিআই

জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত

১৮৪ দেশ জয়ী নাজমুন নাহারকে ইউএস-বাংলার বিশেষ সম্মাননা