হোম > অর্থনীতি > করপোরেট

নগদে চলছে ক্যাশব্যাকসহ রিচার্জ উৎসব

মোবাইল ফোনে রিচার্জ অফারের মেলা নিয়ে এসেছে মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদ। সব মোবাইল ফোনে রিচার্জ অফারকে এক জায়গায় এনে ‘নগদ রিচার্জ উৎসব’ উদ্‌যাপন করা হচ্ছে। টকটাইম, ডাটা প্যাক কেনার ক্ষেত্রে গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বাড়ানো এবং তাঁদের বিভিন্ন ক্যাশব্যাক নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্রাহকেরা নগদের ওয়েবসাইটে এক জায়গাতেই পাবেন সব ধরনের রিচার্জ অফার। এখানে দেশের সব মোবাইল ফোন অপারেটরের সঙ্গে নগদের যে সব আকর্ষণীয় অফার চলছে, সেটা দেখে রিচার্জ করতে পারবেন গ্রাহকেরা। গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক; দেশের শীর্ষ অপারেটরের সঙ্গে সব অফারের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এক জায়গায়। এসব অফারের মধ্যে থাকছে আনলিমিটেড ক্যাশব্যাক, ইন্টারনেট, টকটাইম, বান্ডিল প্যাক, বিশেষ বোনাসসহ আরও অনেক কিছু।

অফার পেতে গ্রাহকদের নগদ ওয়েবসাইট ভিজিট করে সেখানে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার থেকে নিজের পছন্দের অফারটি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া নগদ অ্যাপ ব্যবহার করে বা *১৬৭# ডায়াল করে এসব অফার নিতে পারবেন গ্রাহকেরা। গত ৩ আগস্ট থেকে এই উৎসব শুরু হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া অবধি এই উৎসব চলতে থাকবে।

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

তুর্কি ইফতার-ডিনারের অভিজ্ঞতা দিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘সুলতান’স সোফরা’

ভালোবাসা দিবসে চেরির ‘ডেলিভারিং লাভস’

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যুক্ত হলো নগদ, বিল দিন নিমেষেই

নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

বাজারে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে এমজিআই

জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত

১৮৪ দেশ জয়ী নাজমুন নাহারকে ইউএস-বাংলার বিশেষ সম্মাননা