হোম > অর্থনীতি > করপোরেট

সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড পঞ্চমবারের মতো গ্রাহকদের জন্য ফ্রি এসি ক্লিনিং সার্ভিস চালু করেছে। চলতি মার্চ মাসে ৩০ হাজারের বেশি নিবন্ধিত সিঙ্গার এসি ব্যবহারকারীকে ফ্রি এসি ক্লিনিং সার্ভিস দেবে প্রতিষ্ঠানটি। প্রতি বছর সিঙ্গার গ্রীষ্মের আগে ফ্রি এসি ক্লিনিং সার্ভিস দেয়।

২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গার বাংলাদেশ ওই নিবন্ধন প্রক্রিয়া শুরু করে। গ্রাহকদের চাহিদার কারণে নিবন্ধনের সময় ৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। ৩০ হাজার সিঙ্গার এয়ারকন্ডিশনার ব্যবহারকারী যাঁরা সার্ভিসের জন্য নিবন্ধন করেছেন, তাঁদের ছাড়াও সিঙ্গার সারা বাংলাদেশে ২৪০টি মসজিদে ফ্রি এসি ক্লিনিং সার্ভিস দেবে। পূর্বনির্ধারিত ফ্রি এসি ক্লিনিং সার্ভিস ১২ মার্চ থেকে শুরু হয়েছে।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে বলেন, ‘বাংলাদেশের বেশির ভাগ বাড়িতে গ্রীষ্মকালে বিশেষ করে এয়ারকন্ডিশনার ব্যবহৃত হয়, তাই বছরের বেশ কিছু মাস এই এসিগুলো অব্যবহৃত থাকায় এসির ভেতরে ধুলো জমা হয়। আমরা বিশ্বাস করি, গ্রাহকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাই প্রতিবছর আমরা গ্রাহকদের ইনডোর ইউনিটটি বিনা মূল্যে পরিষ্কার করার সার্ভিস দিয়ে থাকি।’

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

তুর্কি ইফতার-ডিনারের অভিজ্ঞতা দিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘সুলতান’স সোফরা’

ভালোবাসা দিবসে চেরির ‘ডেলিভারিং লাভস’

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যুক্ত হলো নগদ, বিল দিন নিমেষেই

নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

বাজারে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে এমজিআই

জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত

১৮৪ দেশ জয়ী নাজমুন নাহারকে ইউএস-বাংলার বিশেষ সম্মাননা