হোম > অর্থনীতি > করপোরেট

বিএসএমএমইউয়ের চিকিৎসা ফি নগদে পরিশোধ করা যাবে

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সেবা নিতে আসা রোগীদের সব ধরনের চিকিৎসা ফি এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে। এ নিয়ে সম্প্রতি বিএসএমএমইউয়ের উপাচার্যের সভাকক্ষে চুক্তি সই হয়েছে। 

চুক্তিতে নগদের পক্ষে সই করেন নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ও বিএসএমএমইউয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান। এ ছাড়া চুক্তি সই অনুষ্ঠানে নগদের কি-স্টেকহোল্ডার রিলেশন বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং ম্যানেজার নাকিব চৌধুরী উপস্থিত ছিলেন।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন, অধ্যাপক ছয়েফ উদ্দিন আহমদ, অধ্যাপক মো. মনিরুজ্জামান খান প্রমুখ। 

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘হাসপাতালে যেহেতু ২৪ ঘণ্টা সেবা দেওয়া হয়, তাই অনেক সময় ব্যাংক বন্ধ থাকার কারণে ক্যাশ টাকা হাতে লেনদেন করতে হয়। এ কারণে জটিলতা এড়াতে নগদের মাধ্যমে লেনদেন করলে স্বচ্ছতা থাকবে।’ 

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

তুর্কি ইফতার-ডিনারের অভিজ্ঞতা দিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘সুলতান’স সোফরা’

ভালোবাসা দিবসে চেরির ‘ডেলিভারিং লাভস’

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যুক্ত হলো নগদ, বিল দিন নিমেষেই

নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

বাজারে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে এমজিআই

জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত

১৮৪ দেশ জয়ী নাজমুন নাহারকে ইউএস-বাংলার বিশেষ সম্মাননা