হোম > অপরাধ

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ

পাবনা প্রতিনিধি

প্রতীকী ছবি

পাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি।

আজ রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।

এর আগে গত শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সাইদুর রহমান বলেন, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সাতবাড়িয়ার সিংহনগর স্কুলের সামনে নদীর তীর থেকে ১২ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সাতবাড়িয়ার কাঞ্চন পার্কের সামনে নদীর তীরে ভাসমান অবস্থায় ২২ বছরের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। দুটি মরদেহ নগ্ন ও অর্ধগলিত অবস্থায় ছিল।

মরদেহ দুটির পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে বলেও জানান তিনি।

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন, কিশোর হেফাজতে

কাশিমপুর কারাগারে ‘আয়নাবাজি’ করতে গিয়ে ধরা পড়লেন আজিজুল

তিনটি খুন, পেছনে মাদকাসক্ত ছেলেরা

অর্থ পাচারের অভিযোগে গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, ‘স্বামী’ গ্রেপ্তার

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭