হোম > অপরাধ

দেখে লেখার আবদার না রাখায় পরীক্ষা কেন্দ্রে ইট নিক্ষেপ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে দেখে লেখার আবদার না রাখায় ইটপাটকেল নিক্ষেপ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে।

জানা যায়, এইচএসসি প্রথম পত্রের পরীক্ষায় ১০ মিনিট দেখে লেখার সুযোগ চায় নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের পরীক্ষার্থীরা। গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক উৎপল দত্ত এ সুযোগ দিতে রাজি না হওয়ায় পরীক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে পরীক্ষা শেষে পরীক্ষাকেন্দ্রে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় পরীক্ষার্থীরা কেন্দ্রের ট্যাগ অফিসার মনিরুজ্জামান এবং ওই শিক্ষককে অপমান করতে উদ্যত হয়। পরে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যরা পরীক্ষার্থীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভুক্তভোগী গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক উৎপল দত্ত বলেন, ‘পরীক্ষার্থীরা পরীক্ষায় ১০ মিনিট দেখে লেখার সুযোগ চায়। সুযোগ না দেওয়ায় পরীক্ষা শেষে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। আমাকে ও ট্যাগ অফিসারকে অপমান করতে আসে। পরে আমরা ভয়ে কলেজ থেকে পালিয়ে এসেছি।’

গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী মোর্শেদ আলম বলেন, ‘এ বিষয়ে পরে জানলাম। পরীক্ষার্থীরা যা করেছে, ঠিক করেনি। আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, সব ঠিক হয়ে যাবে।’ 

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন, কিশোর হেফাজতে

কাশিমপুর কারাগারে ‘আয়নাবাজি’ করতে গিয়ে ধরা পড়লেন আজিজুল

তিনটি খুন, পেছনে মাদকাসক্ত ছেলেরা

অর্থ পাচারের অভিযোগে গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, ‘স্বামী’ গ্রেপ্তার

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭