হোম > অপরাধ

বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা, শ্রীঘরে

রাজশাহী প্রতিনিধি

দুই নারীকে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে রাজশাহীর মোহনপুর উপজেলার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. আয়েজউদ্দীন। বাড়ি উপজেলার বাটুপাড়া গ্রামে। গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বাটুপাড়া গ্রামের সীমা খাতুন ও তাঁর মামাতো ভাইয়ের স্ত্রী মেরিনা বেগমকে মরিশাসে পাঠানোর প্রলোভন দেখিয়েছিলেন আয়েজউদ্দীন। এ জন্য তাঁদের প্রত্যেকের কাছ থেকে তিনি ১ লাখ ১০ হাজার করে টাকা হাতিয়ে নেন। এ ছাড়া পাসপোর্ট করার নামে প্রত্যেকের কাছ থেকে নেন আরও ২৪ হাজার টাকা। কিন্তু দুই নারী খোঁজ নিয়ে জানতে পারেন, পাসপোর্ট করতে খরচ হয় মাত্র ৬ হাজার ৩২৫ টাকা। এতেই আয়েজউদ্দীনের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তাঁরা।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম আরও বলেন, এ কারণে শনিবার বিকেলে আয়েজউদ্দীনের বাড়ি গিয়ে টাকা ফেরত চান সীমা ও মেরিনা। কিন্তু আয়েজউদ্দীন তাঁদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। তাই তাঁরা বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ অভিযান চালিয়ে আয়েজউদ্দীনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আয়েজউদ্দীনকে আলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন, কিশোর হেফাজতে

কাশিমপুর কারাগারে ‘আয়নাবাজি’ করতে গিয়ে ধরা পড়লেন আজিজুল

তিনটি খুন, পেছনে মাদকাসক্ত ছেলেরা

অর্থ পাচারের অভিযোগে গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, ‘স্বামী’ গ্রেপ্তার

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭