হোম > অপরাধ

শায়েস্তাগঞ্জ থানার সেই ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামালের বিরুদ্ধে ‘শারদীয় দুর্গাপূজা’ ও ‘কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠানের জন্য তিনটি কোম্পানির কাছে সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি তিন সদস্যের এই কমিটি গঠন করেছেন।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হকের নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান ও ডিএসবির ডিআই-১ (পুলিশ পরিদর্শক) মো. রফিকুল ইসলাম।

গতকাল বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

‘৩ কোম্পানির কাছে সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ওসির’ শিরোনামে গতকাল আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও ওসির এমন কাণ্ডে পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ঘটনাটি তদন্তের উদ্যোগ নেওয়া হয়। 

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন, কিশোর হেফাজতে

কাশিমপুর কারাগারে ‘আয়নাবাজি’ করতে গিয়ে ধরা পড়লেন আজিজুল

তিনটি খুন, পেছনে মাদকাসক্ত ছেলেরা

অর্থ পাচারের অভিযোগে গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, ‘স্বামী’ গ্রেপ্তার

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭