হোম > অপরাধ > এশিয়া

পৃথিবীতে ফিরেই বিয়ে, ‘মহাকাশচারীকে’ ৩০ লাখ টাকা দেওয়ার পর ভুল ভাঙল নারীর

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করেন। সেখান থেকে পৃথিবীতে ফিরেই বিয়ে করবেন। রাশিয়ার মহাকাশচারী পরিচয় দেওয়া সেই ব্যক্তিকে চোখ বন্ধ করে প্রায় ৪৪ লাখ ইয়েন (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩০ লাখ টাকা) দিয়ে এখন হা হুতাশ করছেন জাপানি নারী।

টোকিও ভিত্তিক টেলিভিশন টিভি আসাহির প্রতিবেদনে উঠে এসেছে প্রতারণার এ গল্প। ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি পৃথিবীতে ফিরে আসা এবং বিয়ে করার প্রতিশ্রুতিতে এই টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

গত জুনে জাপানের শিগা প্রিফেকচারের বাসিন্দা এই নারীর ইনস্টাগ্রামে ওই ভুয়া মহাকাশচারীর সঙ্গে পরিচয় হয়। প্রতিবেদনে বলা হয়, মহাকাশ স্টেশনে কাজ করছেন এমন ধারণা দেওয়ার জন্য ওই ব্যক্তি প্রোফাইলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করার একটি ছবি ব্যবহার করেন।

প্রথম সাক্ষাতের পর দুজনের মধ্যে নিয়মিত কথা হতো। জাপানি মেসেজিং অ্যাপ্লিকেশন লাইন-এ তাঁরা কথা বলতেন। ওই নারী বলেন, দ্রুতই তিনি ওই ব্যক্তির প্রেমে পড়েন। ওই ব্যক্তির পক্ষ থেকে প্রথম প্রেমের প্রস্তাব আসে। শিগগিরই তিনি বিয়ে করবেন বলেও জানান।

লোকটি প্রচুর টেক্সট পাঠাতে থাকেন। তিনি বলেন, ওই নারীকে ভালোবাসে এবং জাপানে একসঙ্গে একটি নতুন জীবন শুরু করতে চান।

একপর্যায়ে ওই প্রতারক বলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসতে এবং বিয়ে করার জন্য তাঁর টাকার প্রয়োজন। তিনি দাবি করেন, যে রকেটে করে তিনি ফিরবেন সেটির অবতরণ ফি দিতে হবে। ওই রকেটে তিনি জাপানে অবতরণ করবেন।

ওই নারী ব্যক্তিটিকে বিশ্বাস করেন এবং কয়েক ধাপে তাঁকে টাকা পাঠাতে শুরু করেন। জাপানের পত্রিকা ইয়োমিউরি শিমবুনের প্রতিবেদন অনুযায়ী, ১৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পাঁচ কিস্তিতে মোট ৪৪ লাখ ইয়েন পাঠিয়েছেন ওই নারী।

ব্যক্তিটি আরও টাকা দাবি করতে থাকলে তখন তাঁর সন্দেহ হয়। তখন তিনি পুলিশের কাছে অভিযোগ দেন। পুলিশ ঘটনাটি ‘আন্তর্জাতিক রোমান্স কেলেঙ্কারি’ বলে ধারণা করছে।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির