হোম > অপরাধ > এশিয়া

বিনা দোষে ১৮ বছর কারাগারে, ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে সরকার

নিউজিল্যান্ডের এক ব্যক্তি বিনা বিচারে ১৮ বছর কারাগারে থাকার পর খালাস পেয়েছেন। সরকার তাঁকে ৩০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

১৯৮৬ সালে অকল্যান্ডের একটি বাড়িতে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহতের ঘটনায় অ্যালান হল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ঘটনাস্থলে অপরাধীদের রেখে গিয়েছিল একটি বেয়নেট এবং একটি পশমি টুপি। একই ধরনের জিনিস ছিল অ্যালান হলেরও। সেই সূত্রেই ঘটনার দুই মাস পর প্রধান সন্দেহভাজন হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

হলকে এ ঘটনায় দায়ী করা হলেও পরে ফরেনসিক প্রতিবেদনে দেখা যায়, খুনির উচ্চতা আর অ্যালান হলের উচ্চতা এক নয়।

হলকে ১৯৯৪ সালে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু মুক্তির শর্ত ভঙ্গ করায় ২০১২ সালে আবারও জেলে যেতে হয়। শেষ পর্যন্ত গত বছর তিনি খালাস পান। নিউজিল্যান্ডের সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে, প্রাথমিক বিচারটি ভুল ছিল। 

নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী ডেবোরা রাসেল শুক্রবার বলেছেন, হল ৩০ লাখ ডলার ক্ষতিপূরণের প্রস্তাব গ্রহণ করেছেন। নিউজিল্যান্ড সরকার অন্যায়ভাবে তাঁকে দোষী সাব্যস্ত করা এবং কারাবাসে বাধ্য করার জন্য ক্ষমাপ্রার্থী। 

রাসেল আরও বলেন, ‘আমি স্বীকার করি যে, ক্ষমা এবং ক্ষতিপূরণ কখনোই হলের প্রতি যে অন্যায় হয়েছে তার পূর্ণ প্রতিকার হতে পারে না।’ 

স্থানীয় মিডিয়াকে দেওয়া এক বিবৃতিতে হলের পরিবার বলেছে, অ্যালানের বয়স যখন ২৪ বছর তখন তাঁকে গ্রেপ্তার করা হয়। এখন তাঁর বয়স ৬১। অভিযোগ তাঁর নাম মুছে ফেলার লড়াই শেষ হয়েছে। তাঁরা এখন স্বস্তি পেয়েছেন।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির