হোম > অপরাধ > বরিশাল

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গলা কেটে ৯৯৯-এ ফোন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে ঘুমের ওষুধ খাইয়ে হাত-পা বেঁধে স্বামীকে গলা কেটে হত্যা করে ৯৯৯-এ কল করেন সাপিয়া বেগম নামের এক নারী। গতকাল রোববার রাত দেড়টার দিকে উপজেলার মধ্য পুটিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। সাপিয়া বেগম ওই গ্রামের অটোচালক আউয়াল তালুকদারের স্ত্রী। ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা আজকের পত্রিকা’কে বলেন, ‘সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন আউয়াল তালুকদার। এরপর দ্বিতীয় স্ত্রীকে ৪ কাঠা জমি লিখে দেওয়া নিয়ে প্রথম স্ত্রী সাপিয়া বেগমের সঙ্গে তাঁর কলহ দেখা দেয়।’

পুলিশ সুপার মাসুদ রানা আরও বলেন, ‘এসবের জেরে ঘুমের ওষুধ খাইয়ে হাত-পা বেঁধে গতকাল রাত দেড়টার দিকে আউয়ালকে গলা কেটে হত্যা করে প্রথম স্ত্রী সাপিয়া বেগম ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও সাপিয়া বেগমকে আটক করে। এ ঘটনায় আওয়ালের ভাই আবুল হোসেন তালুকদার মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

আরও খবর পড়ুন:

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড